একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

গেলো বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে কামাল লোহানীকে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর গতকাল শুক্রবার সকালে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক দীর্ঘদিন থে‌কে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগ‌ছিলেন। গেলো মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন।

২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এএস