৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে প্রায় ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন।

আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে এই ফল প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

ফল প্রকাশের আগে আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে সুপারিশ করা হয়েছে।  

চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন।

গণমাধ্যমকে তিনি বলেন, বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। বিকালের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। সেখান থেকে চাকরিপ্রত্যাশীরা ফল জানতে পারবেন।  

উল্লেখ্য, বিশেষ এই বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ দেয়া হচ্ছে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়। 

এমবি