মঙ্গলবার (১৪ জুলাই) আগামী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির।

একইসঙ্গে একটি দুঃসংবাদও দিয়েছেন তিনি। এই আবহাওয়াবিদ জানিয়েছেন, চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বছরের তৃতীয় বৃষ্টিবলয় ‘ধারা’র প্রভাবে গত কয়েক দিন ধরেই ঢাকাসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত। এর ফলে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অস্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্যার পানিতে ডুবে, পাহাড় ও দেয়াল ধসে এরইমধ্যে সারাদেশে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।

এনএইচ