রাজধানীর মনিপুরীপাড়ায় যাত্রীবাহী গাড়িতে আগুন দিয়েছে দুবৃত্তরা। এতে ইডেনের ৩ ছাত্রী আগুনের দগ্ধ হয়ে আহত হয়েছেন।

জাতীয় সংসদ ভবনের পাশে মনিপুরীপাড়া এলাকায় বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রল বোমায় গুরুতর দগ্ধ হয়েছে ইডেন কলেজের দুই ছাত্রী।

এসময় প্রাণ রক্ষার্থে তাদের আরেক বান্ধবী গাড়ি থেকে লাফ দিতে গিয়ে আগুনের ঝাপটায় দগ্ধ হয় এবং মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

তারা হলেন ; সাথী আক্তার (১৯), শারমিন আক্তার জুঁথি (২১) ও মাইমুনা আক্তার (২০)। তারা তিনজনই ইডেন কলেজের ইসলামের ইতিহাসের প্রথম বর্ষের ছাত্রী।

রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএইচ