বাসের ধাক্কায় হযরত আলী (৫৭) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার দিনগত আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর উত্তরা রাজলক্ষী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে রাজলক্ষী কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেন । এতে গুরুতর আহত হন হযরত।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনঃবাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটায় তার মৃত্যু হয়েছে বলে জানান।
হযরত আলী টাঙ্গাইল ভূয়াপুর এলাকায় বসবাস করতেন। বালুর ব্যবসা থাকায় প্রায়ই তিনি ঢাকায় আসেন।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মরদেহ রাখা হয়েছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





