নরসিংদীতে করোনাভাইরাসে নতুন করে আরও এক জনের মৃত্যু হয়েছে। আর জেলায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
নিহতের ব্যক্তি হলো নরসিংদী সদর উপজেলার পাচঁদোনার নিখিল(৫০)। সে তার বাড়ীতে হোম কোয়ারেন্টে থাকা অবস্থায় মারা যায়।
এর আগে তার করোনা উপসর্গ দেখা দিলে গত শুক্রবার নরসিংদী সিভিল সার্জনের ষ্টাফ তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। রিপোর্ট আসার আগেই গতকাল রাতে তার মৃত্যু হয়।
আজ (১০ মে) রোববার সিভিল সার্জন ডাক্তার মো: ইব্রাহিম টিটন জানান, তার রিপোর্ট হাতে এসেছে এতে তার করোনা পজেটিভ আসে। নতুন একজনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ জন।
এদিকে, নরসিংদী জেলায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্ত সকলেই নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ২১৭ জনে দাড়ালো। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪০ জন।
নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদরের, মাধবদী ও পাচঁদোনা এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বিভিন্ন উপজেলায় রয়েছে নরসিংদী সদরে ১২৫জন, শিবপুরে ১৮, পলাশে ১৭ জন, মনোহরদীতে ৫ জন, বেলাবতে ২৫ জন ও রায়পুরায় ২৭ জন।
নরসিংদী সিভিল সার্জন ডাক্তার মো: ইব্রাহিম টিটন এই তথ্য নিশ্চিত করেছেন।
এমবি





