চট্টগ্রাম নগরীর বোয়ালখালী থানাধীন রিজেন্ট টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ছয়টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছি।
আগ্রাবাদ, বায়েজিদ, কালুরঘাট ও বোয়ালখালী ফায়ার স্টেশনের ১১টি গাড়ি সকাল নয়টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানানো হবে বলে।
এমএনজে





