পলাশবাড়ী সদরের সৈয়দপ্লাজার সামনে সড়ক দূর্ঘটনায় খাইরুল ইসলাম (৫৫) নামের এক পথচারি গুরুতর আহত হয়। আহত খাইরুল কে স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি ঘটে ২ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিতিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মারা গেছেন।
নিহতের ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ডে লিখিত পরিচয় অনুযায়ি জানা যায়, তার নাম খাইরুল ইসলাম, শিল্পী বাংলাদেশ বেতার, চেইন মাস্টার গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন(ধাপেরহাট বাসস্ট্যান্ড)ও পরিচালক ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থা।
জানা যায়, রংপুরগামী অজ্ঞাত একটি মালবোঝাই মিনি ট্রাক সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে চাপা দেয়। দূর্ঘটনায় তার বাঁম-পা থেঁতলে যায়। তার হাতে থাকা একটি হ্যান্ডব্যাগসহ, পরিধেয় কিছু পোষাক-পরিচ্ছদ, খাবার ওষুধপত্র, নগদ ২ হাজার টাকা পাওয়া যায়। মৃত্যুর বিষয়ে পলালাশবাড়ী থানা পুলিশ নিশ্চিত করেন।
রুবেল/এমএম





