দু'দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল করা ও বন্দরের অবকাঠামোগত উন্নয়নে আজ মংগলবার দুপুরে বেনাপোল বন্দর অডিটরিয়ামে কাস্টমস, বন্দর , বিজিবি , পুলিশ , সিএন্ডএফ এজেন্টস কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌ পরিবহন মন্ত্রনালয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।
আমদানি রফতানি বানিজ্যকে গতিশীল ও বন্দরের অবকাঠামগত বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, কাস্টমস কমিশনার শওকাত হোসেন, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ: সালাম , ভারত বাংলাদেশ চেম্বর অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল সিএন্ড্এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সাধারন সম্পাদক মহসিন মিলন ও বন্দরের উপ পরিচালক আ: জলিল।
নাসির/জারিফ





