বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৩৮ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল ৩ অক্টোবর ২০১৬ খ্রিষ্টাব্দ সোমবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।

আগামী ১০ মহাররম ১৪৩৮ হিজরি, ২৭ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ, ১২ অক্টোবর ২০১৬ খ্রিষ্টাব্দ বুধবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব মো: হাফিজ উদ্দিন।

সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো: সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো: আলফাজ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো: জাহাঙ্গীর আলম, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো: আবদুর রহমান, স্পারসোর সিএসও মো: শাহ আলম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মজিবর রহমান, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি