নওগাঁয় হাসপাতালে সরকারি ঔষুধ ও সরঞ্জাম ক্রয়ের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডা: এ কে এম মোজাহার হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী ঠিকাদাররা।

বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ড্রাগ সমিতির সভাপতি আতাউর রহমান, চেম্বারের সাবেক পরিচালক গোপাল কৃঞ্চ, বাবু র্ফামেসীর হাসানুজ্জামান বাবু প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জেলা সিভিল সার্জন সরকারী ঔষুধ ও সরঞ্জাম ক্রয়ের টেন্ডারে অনিয়মের আশ্রয় নিয়েছেন। প্রকৃত স্থানীয় ঠিকাদাররা সু-কৌশলে বাদ দিয়ে তার মনোনীত বাহিরের জেলার ঢাকার দুই জন ঠিকাদারী প্রতিষ্ঠান কে কাজ দিয়ে অনিয়ম ও দুর্নীতি করেছেন।

তারা বলেন, সরকারি ঔষুধ ও সরঞ্জাম ক্রয়ের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মের করণে বাড়তি প্রায় ১ কোটি টাকা লোকসান দিতে হবে সরকারকে এছাড়া বক্তারা দুর্নীতিবাজ সিভিল সার্জনের অপসারণের দাবি করেন। তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা না হলে স্থানীয় ভুক্তভোগী ঠিকাদাররা পরবর্তীতে কঠোর পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন।

কেএইচ