বিএনপি নেতৃত্বাধীন ২০দলের ডাকা লাগাতার অবরোধ চলাকালে বৃহস্পতিবার রাতে পুলিশ নেত্রকোনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

এর মধ্যে নেত্রকোনা মডেল থানায় একজন, মোহনগঞ্জে পাঁচজন, কেন্দুয়ায় চারজন ও বারহাট্টায় একজন। গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মী বলে জানা যায়।

নেত্রকোনা ডিআইও-১ মো. আবদুল্লাহ জানান, অবরোধ চলকালে নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কেএইচ