নরসিংদীতে নতুন করে আরও ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৭ জনে। 

বুধবার (১৩ মে) সন্ধ্যায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে ৭ জন শিবপুর থানার, নরসিংদী সদরের ৪ জন, মাধবদীর ১ জন ও পলাশ উপজেলার ১ জন।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র জানায়, সোমবার (১১ মে) ৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ৬৬টি রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৭ জনে।

এমবি