রাজধানীর মিরপুরে ইতি রানী শর্মা (১৯) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইতি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম খবেন্দ্র চন্দ্র শর্মা। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদরে ভেলাযান বাগবড়ায়। ইতি ঢাকায় কলেজের হোস্টেলেই থাকতেন।
মিরপুর থানার এসআই মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বড় বোন জয়ন্ত রানী শর্মার বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইতি রানী শর্মার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গত ৮ মার্চ দুপুরে মিরপুর বরবাগে বসুতী হাউজিং লিমিটেডের ৫ নং রোডের ৮ নং বাসায় বোন জয়ন্ত রানী শর্মার বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে জয়ন্ত রানী বেড়াতে যান। রাতে এসে দরজা খুলে দেখেন তার বোন ইতি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছেন। তবে ইতি কীভাবে ফাঁস দিয়েছেন তা জানা যায়নি।
ইআর





