গাইবান্ধার গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের অনুষ্ঠিত জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুল,সাধারণ বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, বঙ্গবন্ধু সন্মানোনা পদক প্রদান এবং সাস্কৃতিক অনুষ্ঠান বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ বিএম বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মুকিতুর রহমান রাফির ব্যক্তিগত উদ্যোগে ৮০ জন কৃতি শিক্ষার্থীকে এ সন্মানোনা পদক প্রদান ও সংর্বধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলশান আরা বেগম।
এছাড়া এই অনুষ্ঠানে উপজেলার ১৫ জন শিক্ষানুরাগীকে সম্মাননা দেয়া হয়।
এআই





