রাজধানীর আজিমপুর থেকে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে করা তিন মামলার ওয়ান্টেভুক্ত আসামী মো. মাঈনুদ্দিনকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি দল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল হাসান বলেন, মাঈনুদ্দিনের বিরুদ্ধে লালাবাগ থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১৪ সালে তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। এ ছাড়া তার বিরুদ্ধে ২০১৩ সালে করা আরও দুটি মামলা রয়েছে।
মাঈনুদ্দিন লালবাগ থানা বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের নেতা বলে উল্লেখ করেন র্যাব কর্মকর্তা সোহেল। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
কেএইচ





