নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।এর মধ্যে বিএনপির ৪ ও জামায়াতের ১ কর্মী রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত থেকে সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে নয়জন, লোহাগড়া থেকে তিনজন, কালিয়া থেকে চারজন ও নড়াগাতি থেকে তিনজনকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম আটকের বিষয় নিশ্চিত করেছেন।
ইআর





