করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫৪৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন।

এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৯৩৯ জন কোভিড রোগী মারা গেলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমআর