ভোলার প্রিয় অতিহ্যবাহী সংগঠন আলহেরা শিল্পী গোষ্টীর ২১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী হয়েছে জামিরা লতা একাদশ। এ খেলা রানার্স-আপ হয় মুসলীম পাড়া একাদশ দল। আজ রোববার এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে জামিরা লতা একাদশ টর্সে জিতে অধিনায়ক সাজিদুল ইসলামের ৩৫ রানে অপরাজিত থেকে ৫ ইউকেটে ১০ ওভারে ৪৬ রান সংগ্রহ করেন ।

অপর দিকে মুসলীম পাড়া একাদশ দলের অধিনায়ক আবিরের নেতৃত্বে খেলতে নেমে ১২ রানে সবাই অলআউট হয়ে যাই । এতে খেলায় ৩৪ রানে জয়ী হয় জামিরা লতা একাদশ ।

দুই দলের খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন, আলহেরা শিল্পী গোষ্টীর চেয়ারম্যান মুসফিকুর রহমান, পরিচালক সাইফুল্লাহ মোঃ ইদ্রিস, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক নাজিবুল্লাহ, স্কুল প্রতিনিধি আব্দুল্লাহ মোঃ ইদ্রিসসহ অন্যান্য শিল্পীরা ।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন টপি ও পরাজিত দলের খেলয়ারদেরকে মেডেল পড়িয়ে দেন আলহেরা শিল্পী গোষ্টীর চেয়ারম্যান মুসফিকুর রহমান ।

ইআর