প্রণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় ফের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির সাড়ে ৪ ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই বৃদ্ধা (৬০) খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের বাসিন্দা।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওই বৃদ্ধা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি হন। তিনি জ্বর-শাসকষ্ট, কাশিতে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তার করোনা ছিল কিনা।

উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। তারপর থেকে এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৬ জন হলেন ৬০ বছরের ওপরের। আর খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

এমবি