মৃদু ভূকম্পন আঘাত হেনেছে বঙ্গোপসাগর এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৯।

এর জের ধরে কেঁপে ওঠে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন অংশ। সোমবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, চেন্নাইয়ে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসে বহু মানুষ৷

মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি৷ স্থানীয় প্রশাসন আপাতত কিছুক্ষণ বাড়ির বাইরে থাকার পরামর্শ দিয়েছে৷ এদিকে এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বাসিন্দারা।

এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গেছে।

এএস