মেয়ের খুনির ন্যায় বিচারের আশায় স্বামীহারা সৈয়দা ইয়াসমিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

রাজধানী মিরপুর সাইক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্রী আফসানা ফেরদৌদের গত ১১ আগষ্ট মিরপুরের সেনপাড়ার আল-হেলাল হাসপাতালে আফসানার লাশ ফেলে পালিয়ে যায় ৩ যুবক।

ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম রুহিয়া ইউনিয়নের কানি কশাল গাঁও গ্রাম আফসানার বাড়িতে চলছে শোকের মাতম।

স্কুল শিক্ষক সৈয়দা ইয়াসমিন মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন ঢাকায়। তবে ফিরেছে লাশ হয়ে।

৯ মাস আগে স্বামী আক্তার আলীকে হারিয়েছেন তিনি। এই শোক কাটতে না কাটতে এবার হারালেন মেয়ে কে।

সংশয় ভয় ভীতি তাড়া করছে যেন আফসানার মাকে। আফসানার মায়ের আকুতি আর যেন এভাবে কোন নারীর সর্বনাশ না হয়।

সোহেল/এসএম