আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রক্তদান কর্মসূচী পালন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রিয়াদের কিং সৌদ মেডিক্যাল সিটিতে (সেমুসী হাসপাতাল) এই কর্মসুচী পালন করা হয়।
এতে একজন বাংলাদেশি গর্ভবতী নারীকে দুই ব্যাগ নেগেটিভ গ্রুপের এবং অন্যান্য রোগীদের জন্য বেশ কয়েক ব্যাগ রক্ত দান করেন ফোরামের সদস্য এবং শুভাংখিরা।
সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন, সহ সাংগঠিক সম্পাদক শাহাদাত শাহেদ, সমাজকল্যাণ সম্পাদক আরিফ মৃধা, সহ তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান, সহ সাংস্কৃতিক সম্পাদক সোহেল খান সহ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
রক্ত পাওয়ার পর অনুভুতি জানতে চাইলে গর্ভবতী নারীর স্বামী খাজা সানাউল্লাহ বলেন, নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া খুব কষ্টকর। আমার স্ত্রীর এই সংকটময় মুহুর্তে রক্ত নিয়ে এগিয়ে আসায় অ্যাক্টিভিস্ট ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি।
ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমীন বলেন, আজকে একটি দিবস উপলক্ষ্যে আমরা রক্তদান কর্মসূচী পালন করলেও অতীতে সংলটাপন্ন রোগীদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করা হয়েছিলো ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এমবি





