জেলার হালুয়াঘাট উপজেলার কংস নদীর পার থেকে আবু নাঈম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

হালুয়াঘাচ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমারত হোসেন গাজী বলেন, আবু নাঈম ঈদের আগের দিন ফুলপুর উপজেলার ধনারভিটা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। তার বাবার নাম আমজাদ হোসেন।

ওসি বলেন. মঙ্গলবার দুপুরে কংস নদীর পারে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী হালুয়াঘাট থানায় খবর দেন। পরে আমরা লাশ উদ্ধার করি।

ওসি আরো বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেইউ