ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে সোনার বারসহ শ্রবন বিশ্বাস (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি’র সদস্যরা। আটক সোনার ওজন ২ কেজি ১’শ গ্রাম।

আজ (মঙ্গলবার) সকালে ১৮ পিচ সোনাসহ ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। বেনাপোলে এ নিয়ে গত ১০ দিনে ৬৩ পিচ সোনার বার আটক করা হলো।

আটক শ্রবর বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর ২৪ পরগনা জেলার চড়-ইগাছি গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে পাচার করে আসছে বলে বিজিবি জানায়।

৪৯-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ঐ এলাকায় অভিযান চালিয়ে শ্রবন বিশ্বাস’কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৮ পিস সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।  এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট  থানায়।

নাছির/এমবি