এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৫০টি বেড বাড়ানো হচ্ছে।

এই হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৬২টি শয্যা রয়েছে, যার মধ্যে ৩০টি নবজাতকদের জন্যে।

আজ মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সভায় ঢাকা মেডিকেলে আইসিইউয়ে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, সিট বাড়ানোর প্রক্রিয়া চলছে। দুই-একদিনের মধ্যে বেড প্রস্তুত হয়ে যাবে।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, সমীর কান্তি সরকার, পরিচালক (এমআইএস) ডা. সত্যকাম চক্রবর্তী, লাইন ডিরেক্টর (হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট) ডা. এমএম আকতারুজ্জামান প্রমুখ।

এমআর