২৬শে মার্চ-১৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
শনিবার সকালে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে নগরীতে এ বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরী সভাপতি তারিকুর রহমান তারেকের নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়।
নগরীর শামসুর রহমান রোডের শান্তিধাম মোড় হতে বের হওয়া বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন, খুলনা জেলা উত্তরের সভাপতি আশরাফুল ইসলাম, মহানগরী সেক্রেটারী হাফেজ ইমরান খালিদ, মহানগরী সাংগঠনিক সম্পাদক ফাহিম ফায়সাল, জি এম আসলাম, তাসকিন আহমেদ, হুমায়ুন আহমেদ, এম. ও. রহমান, সুজন কাজী, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, তালহা জোবায়ের, কে এম রাতুল প্রমুখ।
র্যালীটি নগরীর শান্তিধাম মোড় হতে আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে তারিকুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির এদেশের স্বাধীনতার সার্বোভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে। পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করার যে মহান উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ এ দেশের মুক্তিকামী মানুষ মুক্তিসংগ্রামে ঝাপিয়ে পড়েছিল,তা ৪৫ বছর পর আজও প্রতিষ্ঠিত হয়নি।
একদল স্বার্থন্বেসী হায়েনারা এ দেশের স্বাধীনতার অগ্রযাত্রাকে ভূলন্ঠিত করার পায়তারা করছে।কিন্তু ইসলামী ছাত্রশিবির তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে দিবে না ইনশা-আল্লাহ।
সমাবেশ শেষে মহানগরী সভাপতি তারিকুর রহমান খুলনাবাসীকে ২৬শে মার্চ’১৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।
এমবি





