ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ বিষয়ে আমেরিকার যে অবস্থান ছিল তার কোন পরিবর্তন হয়নি। সংলাপে বসার জন্য দেশের বড় দুই দলের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইড এর বাংলাদেশ নিযুক্ত প্রধান কর্মকর্তা ইয়ানিনা জারুজেলস্কি বলেন, দেশের বেশিরভাগ মানুষের কাছে দশম জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
তিনি আরও বলেন, সহিংসতা রাজনৈতিক সংকট সমাধানের উপায় হতে পারেনা। এ  জরিপ অনুযায়ী ৫৭ শতাংশ মানুষ মনে করেন নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি। ফলে নতুন আরেকটি নির্বাচন দরকার। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর