কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি’র উদ্যোগে রবিবার সকালে করোনা ভাইরাস সম্পর্কিত জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে।
শহরের ভায়না মোড় থেকে প্রচারণা শুরু করে চৌরঙ্গী মোড় হয়ে জেলা জজ আদালত চত্বরে গিয়ে প্রচার কার্যক্রম শেষ করেন।
এসময় তারা পথচারীসহ বিভিন্ন দোকানে করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয় বিষয়ে পরামর্শ দেয়ার পাশাপাশি প্রচারপত্র বিলি করেন। জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদের নেতৃত্বে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ জানান, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে
আজ বিপর্যয় নেমে এসেছে।
বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যের উর্ধ্বে মানুষের জীবন রক্ষায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসুচি ঘোষণা করা হয়েছে। মানুষের এ বিপদের মুহুর্তে দেশের মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।
সাইফুল্লাহ/ এএস





