রাজধানীর মৎস্য ভবনের সামনে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত ও আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ রাজন (২৫) ও আহতের নাম মোহাম্মদ রুবেল (২৪)। তারা দুই বন্ধু।

তাদের অপর বন্ধু মুন্না জানায়, তারা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে থাকেন। বৃহস্পতিবার রাজনের জন্মদিন ছিল। জন্মদিন পালন করতে তারা ধানমন্ডির স্টার কাবাব হোটেলে গিয়েছিল।

অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে মৎস্য ভবনের সামনে এলে একটি যাত্রবাহী বাস তাদের ধাক্কা দিলে মারাত্মক আহত হন রাজন।

আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে একটার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ রুবেল বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর