মানিকগঞ্জের চারটি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে।

নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে পৃথক তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভোরে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে একজন, সিংগাইর থেকে দুজন, শিবালয় থেকে তিনজন ও ঘিওর থেকে একজনকে আটক করা হয়েছে। এরা সবাই বিএনপির সক্রিয় কর্মী।

জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল বাতেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এআর