মাগুরার শালিখা উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সি নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সদর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানান, ছাত্রদলের সভাপতি নয়নকে শালিখা উপজেলা সদর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।

এমকে