রাজধানীর কল্যাণপুর জাহাজ বিল্ডিংয়ে নিহত ৯ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে ৪টা ২৪ মিনিটে মরদেহগুলো ৫টি অ্যাম্বুলেন্সে তুলে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ জঙ্গিদের মরদেহ গ্রহণ করতে প্রস্তত। মর্গ ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র‌্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা যায়। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৭টায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

ওএফ