রাজধানীর কামরাঙ্গীরচরে এক জুতোর ফ্যাক্টরিতে আগুন লেগে ৪ জন দগ্ধ হন। জুতোর চামড়া সেলাই করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সোহাগ ফ্যাক্টরিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
অগ্নিদগ্ধরা হলেন,আবদুর রশিদ (২১),আলমগীর হোসেন (১৪),মন্টু মিয়া (৪০) ও মো. রুবেল (২২)। এরা ওই ফ্যাক্টরির কর্মচারি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের দেয়া তথ্য থেকে জানা গেছে।
দগ্ধ রুবেল বলেন,আমরা চারজনসহ আরও কয়েকজন কর্মচারী ফ্যাক্টরিতে কাজ করছিলাম। জুতোর চামড়া সেলাই করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
কামরাঙ্গীরচরে আগুনে ৪ জন দগ্ধ
রাজধানীর কামরাঙ্গীরচরে এক জুতোর ফ্যাক্টরিতে আগুন লেগে ৪ জন দগ্ধ হন। জুতোর চামড়া সেলাই করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে





