বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে স্বদেশ প্রত্যাবর্তন এর মাধ্যমে ফেরত দিয়েছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (১৭ জুন) দুপুর ৩ টায় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদেরকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প সুবেদার বাকিবিল্লাহ হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশি নারীরা হলেন, নড়াইলের (১৬),যশোরের শার্শার আপন(১৪), চাপাইনবাবগনজের সেলিম (১৫),নড়াইলের রাব্বী (১৪)ও কিশোরী ঝিনাইদহের শাহিনুর (১৫)।
আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, এসব বাংলাদেশি নারীরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
সেখান থেকে কলকাতায় লিলুয়া নামে একটি শেল্টার হোমে তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু'দেশের যোগাযোগের মাধ্যম তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী যশোর অফিসের কর্মকর্তা এ্যডভোকেট নাসিমা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এএস/নাছির
















