মিরপুরের কালশীতে টেলিভিশন বিস্ফোরিত হয়ে আরিফ (৩০), মিনারা বেগম (৩০) ও মনোয়ার (৪০)নামে ৩ জন দগ্ধ হয়েছেন।অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণইউনিটে নেয়া হয়েছে।
মঙ্গলবার আনুমানিক সকাল ৭ টায় সাংবাদিক কলোনিতে এ ঘটনা ঘটে।
আরিফের পারিবারিক সূত্র জানায়, আরিফের একটি স্টক লটের দোকান রয়েছে। এখানে মাঝে মধ্যে মিনারা বেগম ও মনোয়ার কাপড় কিনতে আসতেন। আজ সকালের দিকে তারা কাপড় কিনতে আসলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউজ্জামান জানান,'টেলিভিশন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। অফিসার ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান তিনি।'
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
জাতীয়
টেলিভিশন বিস্ফোরণে দগ্ধ ৩
মিরপুরের কালশীতে টেলিভিশন বিস্ফোরিত হয়ে আরিফ (৩০), মিনারা বেগম (৩০) ও মনোয়ার (৪০)নামে ৩ জন দগ্ধ হয়েছেন।অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণইউনিটে নেয়া হয়েছে।