২০ দলীয় জোটরে ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে ময়মনসিংহে মিছিল করেছে শহর জামায়াত।

আজ বৃহস্পতবিার সকাল ৯ টায় শহর জামায়াতরে কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদারের নেতৃত্বে শহরের শ্যামাচরণ রায় রোডের মুসলিম ইন্সটিটিউট এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবশেরে মাধ্যমে শেষ হয় ।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, শিবিরের শহর সেক্রটারি রেজাউল করিম, জেলা উত্তরের সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণের সেক্রটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ ।

ইআর