দ্রুতগামি একটি মোটরসাইকেল অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় মৃত্যুর ভয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন মোটরসাইকেলের পেছনে বসা এক আরোহী। আর এই লাফেই তার মৃত্যু ঘটেছে।
হতভাগ্য ওই মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ শাহরিয়ার (২৭)।
শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া নয়াহাট ব্রিক ফিল্ড রাস্তার মাথা নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শাহরিয়ারের বাড়ি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলের পেছনে আরোহী ছিলেন শাহরিয়ার।
মোটরসাইকেল দ্রুত চলার সময় একটি গাড়ি ওভারটেকিং করতে গেলে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ছে ভেবে পেছনে বসা শাহরিয়ার আত্মরক্ষার্থে লাফ দেন।
এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





