একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। তিনি বলেন, ‘আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য এ গ্রেনেড হামলা হয়েছিল। শেখ হাসিনা বেঁচে না থাকলে আমরা জাতি হিসেবে পিছিয়ে থাকতাম। উন্নয়নের পরিবর্তে বিএনপি-জামায়াত জোটের ফ্যাসিবাদী তাণ্ডবের মধ্যে আমাদের চলতে হতো। আল্লাহ সে সবের হাত থেকে আমাদের রেহাই দিয়েছেন।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি কেবিএস আহমেদ কবির, অ্যাডভোকেট লস্কর নূরুল হক, নগর যুবলীগ আহবায়ক নিজামুল হক প্রমুখ।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই