রাজধানীর দক্ষিণখান জামতলা মুন্সিরোড এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান নিপা (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে বাসার চতুর্থ তলার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ।
নিপা ফেনী সদর উপজেলার জিয়া মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী বলে জানিয়েছেন নিপার বাবা ইউসুফ।
তিনি বলেন, গত আড়াই মাস আগে নিজের পছন্দে বিয়ে করে সে। এর পরপরই নিপার স্বামী শহীদুল্লাহ ইতালী চলে যায়। প্রায়ই নিপা স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এআর





