শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিতদের সমর্থনে জাতিসঙ্ঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক ও এইচআরডিসি।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা আর এই গুম হয়ে যাওয়ার ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত হতে চাই না। হিউম্যানিটির বিরুদ্ধে এটা একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, এদের শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে, সবচেয়ে ভয়াবহ যে লোকটা, রিয়াদে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছে দুবাইতে—বেনজীর। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার ও দাম্ভিকতা ছিল, দেখুন, ঠিক আবার হাজির করছে আইনের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। আমি বিশ্বাস করি, একে একে প্রত্যেককে দাঁড় করাবে। প্রত্যেকের বিচার হবে।

এ লড়াই-সংগ্রামে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে আর কষ্টের শিকার হতে হবে না।

এস