শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এক কেজি ২’শ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরের বর্ডিং ব্রিজ সংলগ্ন টয়লেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসকিউ-৪৪৬) ফ্লাইটটিতে এ স্বর্ণের চালানটি আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





