ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গণভবনে ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নিখোঁজ আছেন, তাদের সম্পর্কে সরকারকে তথ্য দেয়ারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনের মাঠে স্থাপিত প্যান্ডেলে ঠিক ১০টায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার পর গণভবনের দ্বার খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য। ধনী-গরিব, শিশু থেকে বৃদ্ধ, নারী সবাই। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেকে নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের দেখা করতে।

এমই