পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপার সহিদুল ইসলাম দগ্ধ হয়েছেন। বুধবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সিরট্রি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ সহিদুল জয়পুরহাট সদর উপজেলার বুলুপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিন্তা-চানপাড়া সড়কের সিরট্রি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বত্তরা। খবর পেয়ে গ্রামবাসী এসে আগুন নিভিয়ে ফেলে।

এসময় ট্রাকের চালক দগ্ধ হলে তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ হোসেন বলেন, ট্রাকে আগুন লাগানোয় হেলপার সামান্য আহত হয়েছেন।

এআর