ভারতে দেড় বছর কারাভোগ শেষে মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১৪ যুবক। বিকাল ৫ টার দিকে ভারতীয় বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের তুলে দেন।
বেনাপোল ইমিগ্রেনের ওসি তরিকুল ইসলাম জানান, ফেরত আসা যুবকরা গত দেড় বছর আগে দালালের মাধ্যমে রাজশাহী সীমান্ত পথে ভারতের বেঙ্গালুর শহরে যায় তার।
যাওয়ার ১ থেকে ২ মাসের ভিতর তারা সেদেশের পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরন করেন। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনায় চিঠি চালাচালির এক পর্যায়ে এদেরকে ট্রাভেল পামিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। আজ সোমবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় বিএসএফ এসব যুবকদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির হাতে তুলে দেন।
ফেরত আসারা হলো রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর, আফছার আলীর ছেলে আব্দুল হাকিম, হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন, কামাল হোসেনের ছেলে আবদুল হালিম, গোলাম নবীর ছেলে বাবু, আলাউদ্দিনের ছেলে আজিজুল হক, আলমের ছেলে জহুরুল, ফজলুর রহমানের ছেলে শহিদুল, আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন, আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা, আশরাফুলের ছেলে সুমন, নওশাদ আলীর ছেলে জহিরুল, আশরাফুল ইসলামের ছেলে মোমিন, আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭ বছর থেকে ২৪ বছছের মধ্যে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে এদেরকে থানায় সোপর্দ করা হয়। থানায় যাচায় বাছায়ের পর যার যার গন্তব্যস্থলে চলে যাবে বলে পুলিশ জানান।
শেখ নাছির উদ্দিন/এসএম





