রোহিঙ্গা শিশুদের মনে এখনো যেন মিয়ানমারের নৃশংসতার ভয়ানক দৃশ্যে কাটেনি এ ছবি বলেদিচ্ছে তারই কথা।
ঘর বাড়ি আগুনে জ্বলছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে, গুলি চালনা আর ছুড়ি হাতে উচ্ছৃঙ্খল জনতার ভীড় থেকে বাসিন্দারা পালিয়ে যাচ্ছে, এসব দৃশ্য উঠে এসেছে রোহিঙ্গা শিশুদের আঁকা ছবিতে।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমার সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বহুবার অভিযোগ করেছে। ২৫ অগাস্টের পর থেকে সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের খবর শোনা যায়।
ইউনিসেফ এর নির্বাহী পরিচালক অ্যানটনি লেক কক্সবাজারে সাংবাদিদের বলেছেন, নৃশংস দৃশ্যের ওই সব চিত্র তুলে ধরেছে শিশুরা।
এএস





