ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলার বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সখিনা(৩৫) নামে এক রোগী।
মেডিকেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সখিনা আত্মহত্যা করেছেন। নিহত সখিনা হবিগঞ্জের বাহুবলের আশাতলা গ্রামের ওয়াহিদ মিয়ার স্ত্রী।
সখিনার মা নুর জাহান জানিয়েছেন, সখিনার নাভিতে ঘা ছিল। তার এ ঘা চিকিৎসার জন্য ১০ মার্চ ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়। অপারেশনের দিন ঠিক করা হয় বুধবার। অপারেশনকে ভয় পেতো সে। আর এ কারণে সখিনা আত্মহত্যা করেছে কিনা তা বলতে পারছি না।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
ঢাকা মেডিকেলে রোগীর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলার বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সখিনা(৩৫) নামে এক রোগী। মেডিকেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সখিনা আত্মহত্যা করেছেন। নিহত সখিনা হবিগঞ্জের বাহুবলের আশাতলা গ্রামের ওয়াহিদ মিয়ার স্ত্রী





