বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি মিলবে।

এস