সকালের সেশনে দ্রুত তিন উইকেট হারানোর পর জুটি বাঁধেন উইকহ্যাম ও জাঙ্গু। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৩১ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন আমির জাঙ্গু।
অন্য প্রান্তে দারুণ খেলছিলেন কেভিন উইকহ্যামও। ১১৪ বলে ৫ চারের সাহায্যে ৬১ রান করেন তিনি। তবে দলীয় ১৫৮ রানের মাথায় হাসান মাহমুদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন উইকহ্যাম।
চা বিরতির ঠিক আগে আর কোনো বিপদ ঘটতে দেননি জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। বিরতিতে জাঙ্গু ১২৪ বলে ৭ চারের সাহায্যে ৭৬ রান এবং গ্রিভস ১৬ রান নিয়ে অপরাজিত আছেন।
বাংলাদেশের পেসাররা উইকেট পেলেও স্পিনাররা এখনো সফলতার দেখা পাননি। তাসকিন আহমেদ ৫২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হাসান মাহমুদের শিকারও ২ উইকেট, তবে তিনি খরচ করেছেন ৫৮ রান। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান এখনো কোনো উইকেট পাননি।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন, চা বিরতি পর্যন্ত):
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৮০/৪ (৫৫ ওভার)। আমির জাঙ্গু ৭৬*, কেভিন উইকহ্যাম ৬১, জাস্টিন গ্রিভস ১৬*; তাসকিন আহমেদ ২/৫২, হাসান মাহমুদ ২/৫৮।
এস











