রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ ও গ্রিনরোড সিগনালে পরপর ৩টি হাতবোমা বিস্ফোণের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবককে আটক করেছে র‌্যাব ৩।

রোববার রাত পৌনে ৮ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই আহাদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে